আমন্ত্রণ কোড বা লিঙ্ক দিয়ে কীভাবে গ্রুপে যোগ দেব?
কেউ আপনাকে আমন্ত্রণ লিঙ্ক পাঠালে সেটি ফোনে খুলুন, SplitEase আপনাকে গ্রুপে যোগ করে দেবে। এখনও সাইন ইন না করে থাকলে, সাইন ইন করার সঙ্গে সঙ্গেই আপনি গ্রুপে যোগ দেবেন।
ধাপ
- হোম (Home) ট্যাবে যোগ দিন (Join)-এ ট্যাপ করুন।
- আমন্ত্রণ কোড লিখুন এবং গ্রুপে যোগ দিন (Join Group)-এ ট্যাপ করুন।
- অথবা গ্রুপের QR কোড স্ক্যান করতে QR কোড স্ক্যান করুন (Scan a QR code)-এ ট্যাপ করুন, বা লিঙ্ক কপি করে থাকলে আমন্ত্রণ লিঙ্ক পেস্ট করুন (Paste an invite link)-এ ট্যাপ করুন।
কোড কাজ না করলে হয়তো তার মেয়াদ শেষ হয়ে গেছে। যিনি আমন্ত্রণ জানিয়েছেন তার কাছে নতুন কোড চান।
SplitEase অ্যাপ এখনও বাংলায় পাওয়া যায় না। বন্ধনীর মধ্যে দেওয়া বোতামের নামগুলো স্ক্রিনে ইংরেজিতে যেমন দেখবেন তেমনই।