কীভাবে খরচ যোগ করব?
গ্রুপের যৌথ কোনো কিছুর জন্য কেউ টাকা দিলে খরচ যোগ করুন। সেভ করার সঙ্গে সঙ্গে SplitEase সবার ব্যালেন্স আপডেট করে।
ধাপ
- ট্যাব বারের মাঝখানের + বোতামে ট্যাপ করুন, অথবা গ্রুপ খুলে খরচ যোগ করুন (Add expense)-এ ট্যাপ করুন।
- উপরে গ্রুপটি দেখে নিন, তারপর পরিমাণ (Amount) লিখুন এবং খরচটি কীসের জন্য ছিল লিখুন।
- কে পরিশোধ করেছেন (Paid by)-এর নিচে বেছে নিন কে টাকা দিয়েছেন।
- ভাগ (Split)-এর নিচে বেছে নিন কারা খরচটি ভাগ করবেন এবং কীভাবে। ডিফল্টভাবে সমান ভাগ হয়।
- সেভ করুন (Save)-এ ট্যাপ করুন।
SplitEase বিবরণ দেখে একটি বিভাগ প্রস্তাব করে। সেভ করার আগে আপনি তা বদলাতে পারেন।
অন্য মুদ্রায় খরচ লিখতে পরিমাণের পাশে মুদ্রার চিহ্নে ট্যাপ করুন।
SplitEase অ্যাপ এখনও বাংলায় পাওয়া যায় না। বন্ধনীর মধ্যে দেওয়া বোতামের নামগুলো স্ক্রিনে ইংরেজিতে যেমন দেখবেন তেমনই।