SplitEase+

রসিদ স্ক্যান করে কীভাবে খরচ যোগ করব?

রসিদ স্ক্যানিং বিল থেকে মোট পরিমাণ ও বিবরণ পড়ে নেয়, তাই আপনাকে টাইপ করতে হয় না। এটি SplitEase+-এর অংশ।

ধাপ

  1. + বোতামে ট্যাপ করুন, তারপর স্ক্যান (Scan)-এ ট্যাপ করুন।
  2. পুরো বিলের ছবি তুলুন, অথবা আগে থেকে থাকা ফাইল ব্যবহার করতে গ্যালারি (Library) বা PDF বেছে নিন।
  3. SplitEase যে বিবরণ পেয়েছে তা যাচাই করুন এবং ব্যবহার করুন (Use)-এ ট্যাপ করুন।
  4. কে টাকা দিয়েছেন ও কীভাবে ভাগ হয়েছে দেখে নিন, তারপর সেভ করুন (Save)-এ ট্যাপ করুন।

ছবিটি পড়ার জন্য SplitEase-এ আপলোড করা হয়। এটি কীভাবে সামলানো হয় তা জানতে আমাদের গোপনীয়তা নীতি দেখুন।

স্ক্যানে ভুল হতে পারে। সেভ করার আগে সবসময় পরিমাণ যাচাই করুন।

SplitEase অ্যাপ এখনও বাংলায় পাওয়া যায় না। বন্ধনীর মধ্যে দেওয়া বোতামের নামগুলো স্ক্রিনে ইংরেজিতে যেমন দেখবেন তেমনই।

সম্পর্কিত প্রশ্ন

এখনও সাহায্য দরকার?

আমাদের লিখুন, SplitEase টিমের একজন মানুষ আপনাকে উত্তর দেবেন।

সাপোর্টে যোগাযোগ করুন
ভাষা: বাংলা