ভয়েসে কীভাবে খরচ যোগ করব?
ভয়েসে খরচ যোগ করলে টাইপ না করে মুখে খরচটি বলে দিতে পারেন। এটি SplitEase+-এর অংশ।
ধাপ
- + বোতামে ট্যাপ করুন, তারপর ভয়েস (Voice)-এ ট্যাপ করুন।
- মাইক্রোফোনে ট্যাপ করুন এবং পরিমাণ, খরচটি কীসের জন্য ও কীভাবে ভাগ হবে তা বলুন, যেমন: "ডিনার, 1200, সমান ভাগ"।
- SplitEase যা পূরণ করেছে তা দেখে নিন এবং ভাগ দেখে সেভ করুন (Review split and save)-এ ট্যাপ করুন।
- দরকারি পরিবর্তন করুন এবং সেভ করুন (Save)-এ ট্যাপ করুন।
রেকর্ডিং 30 সেকেন্ড পর থেমে যায়। ভয়েসে খরচ এখন শুধু ইংরেজি বোঝে।
ভয়েসে খরচ যোগ করতে আপনার অন্তত একটি গ্রুপ থাকতে হবে।
SplitEase অ্যাপ এখনও বাংলায় পাওয়া যায় না। বন্ধনীর মধ্যে দেওয়া বোতামের নামগুলো স্ক্রিনে ইংরেজিতে যেমন দেখবেন তেমনই।