SplitEase-এ কীভাবে গ্রুপ তৈরি করব?
গ্রুপে থাকে সেই খরচগুলো যা আপনি একই মানুষদের সঙ্গে ভাগ করেন, যেমন ফ্ল্যাটমেট বা ট্রিপের বন্ধুরা। SplitEase-এর প্রতিটি খরচ কোনো না কোনো গ্রুপের।
ধাপ
- হোম (Home) ট্যাবে, আপনার গ্রুপগুলোর পাশে + নতুন (+ New)-এ ট্যাপ করুন।
- গ্রুপের জন্য ইমোজি বাছতে আইকনে ট্যাপ করুন, তারপর একটি নাম লিখুন।
- মুদ্রা (Currency)-এর নিচে সেই মুদ্রা বেছে নিন যাতে বেশিরভাগ খরচ হবে।
- যে বন্ধুরা আগে থেকেই SplitEase ব্যবহার করেন তাদের যোগ করতে পরিচিতি থেকে বা ফোন নম্বর দিয়ে যোগ করুন (Add from contacts or by phone)-এ ট্যাপ করুন। চাইলে এই ধাপ বাদ দিয়ে পরেও লোকজনকে আমন্ত্রণ জানাতে পারেন।
- তৈরি করুন (Create)-এ ট্যাপ করুন।
ফ্রি প্ল্যানে সর্বোচ্চ 3টি গ্রুপ তৈরি করা যায়। SplitEase+-এ এই সীমা থাকে না।
SplitEase অ্যাপ এখনও বাংলায় পাওয়া যায় না। বন্ধনীর মধ্যে দেওয়া বোতামের নামগুলো স্ক্রিনে ইংরেজিতে যেমন দেখবেন তেমনই।