SplitEase+

কীভাবে গ্রুপের খরচ এক্সপোর্ট করব?

নিজের রেকর্ডের জন্য বা শেয়ার করতে আপনি গ্রুপের খরচ ফাইল হিসেবে SplitEase থেকে বের করে নিতে পারেন। এটি SplitEase+-এর অংশ।

ধাপ

  1. গ্রুপ খুলুন, তারপর গ্রুপ সেটিংস (Group settings) খুলুন।
  2. হিসাবের খাতা এক্সপোর্ট করুন (Export ledger)-এ ট্যাপ করুন।
  3. PDF, CSV বা Excel বেছে নিন। মেটানো হিসাবও অন্তর্ভুক্ত করুন (Include settlements) চালু বা বন্ধ করুন।
  4. এক্সপোর্ট করুন (Export)-এ ট্যাপ করুন, ফাইল তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, তারপর সেটি সেভ বা শেয়ার করুন।

ফাইলটি শুধু একবার ডাউনলোড করা যায়। স্ক্রিন বন্ধ করার আগে সেটি সেভ করুন বা পাঠিয়ে দিন।

SplitEase অ্যাপ এখনও বাংলায় পাওয়া যায় না। বন্ধনীর মধ্যে দেওয়া বোতামের নামগুলো স্ক্রিনে ইংরেজিতে যেমন দেখবেন তেমনই।

সম্পর্কিত প্রশ্ন

এখনও সাহায্য দরকার?

আমাদের লিখুন, SplitEase টিমের একজন মানুষ আপনাকে উত্তর দেবেন।

সাপোর্টে যোগাযোগ করুন
ভাষা: বাংলা