SplitEase+

কীভাবে নিয়মিত খরচ সেট করব?

নিয়মিত খরচ তার তারিখে নিজে থেকেই গ্রুপে যোগ হয়, আপনি যেভাবে সেট করেছেন সেভাবে ভাগ হয়ে। এটি SplitEase+-এর অংশ।

ধাপ

  1. গ্রুপ খুলুন, তারপর গ্রুপ সেটিংস (Group settings) খুলুন।
  2. নিয়মিত খরচ (Recurring expenses)-এ ট্যাপ করুন, তারপর যোগ করুন (Add)-এ ট্যাপ করুন।
  3. পরিমাণ, কে দেবেন ও কীভাবে ভাগ হবে লিখুন, তারপর বেছে নিন কত ঘন ঘন এটি হবে: প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে বা প্রতি বছর।
  4. সেভ করুন (Save)-এ ট্যাপ করুন।

একবার বাদ দিতে নিয়মিত খরচটি খুলুন এবং পরেরবারটি বাদ দিন (Skip the next occurrence)-এ ট্যাপ করুন। তার পরে সময়সূচি আগের মতোই চলতে থাকে।

SplitEase অ্যাপ এখনও বাংলায় পাওয়া যায় না। বন্ধনীর মধ্যে দেওয়া বোতামের নামগুলো স্ক্রিনে ইংরেজিতে যেমন দেখবেন তেমনই।

সম্পর্কিত প্রশ্ন

এখনও সাহায্য দরকার?

আমাদের লিখুন, SplitEase টিমের একজন মানুষ আপনাকে উত্তর দেবেন।

সাপোর্টে যোগাযোগ করুন
ভাষা: বাংলা