SplitEase-এর ভেরিফিকেশন কোড পাইনি
SplitEase আপনার ফোন নম্বরে SMS-এ পাঠানো 6 অঙ্কের কোড দিয়ে আপনাকে সাইন ইন করায়।
ধাপ
- স্ক্রিনের নম্বরটি ঠিক আছে কিনা দেখুন। ঠিক না থাকলে পরিবর্তন করুন (Change)-এ ট্যাপ করে আবার লিখুন।
- এক মিনিট অপেক্ষা করুন। আপনার নেটওয়ার্কের কারণে মেসেজ দেরিতে আসতে পারে।
- কোড পাননি? (Didn't get it?)-এ ট্যাপ করুন। 60 সেকেন্ড পরে এখনই আবার পাঠান (Resend now) পাওয়া যায়। নতুন কোড পেতে সেটিতে ট্যাপ করুন।
- নিশ্চিত করুন যে আপনার ফোনে সিগন্যাল আছে এবং অচেনা প্রেরকের মেসেজ ব্লক হচ্ছে না।
অনেকবার চেষ্টা করার পর আবার চেষ্টা করার আগে কয়েক মিনিট অপেক্ষা করতে বলা হবে।
এখনও কোড আসেনি? যে ফোন নম্বর ব্যবহার করেছেন সেটি জানিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
SplitEase অ্যাপ এখনও বাংলায় পাওয়া যায় না। বন্ধনীর মধ্যে দেওয়া বোতামের নামগুলো স্ক্রিনে ইংরেজিতে যেমন দেখবেন তেমনই।