আমার SplitEase অ্যাকাউন্ট কীভাবে মুছব?

আপনি যেকোনো সময় অ্যাপ থেকে আপনার অ্যাকাউন্ট মুছতে পারেন। আগে অন্যদের সঙ্গে আপনার ব্যালেন্স মিটিয়ে নিন।

ধাপ

  1. প্রোফাইল (Profile)-এ যান এবং অ্যাকাউন্ট (Account)-এ ট্যাপ করুন।
  2. অ্যাকাউন্ট মুছুন (Delete Account)-এ ট্যাপ করুন।
  3. বার্তাটি পড়ুন এবং হ্যাঁ, আমার অ্যাকাউন্ট মুছুন (Yes, delete my account)-এ ট্যাপ করুন।

মুছে ফেলা অ্যাকাউন্ট আর ফেরানো যায় না।

আর সাইন ইন করতে পারছেন না? তবুও আমাদের অ্যাকাউন্ট মুছে দিতে বলতে পারেন। আমাদের আপনার অ্যাকাউন্ট মুছুন পেজে কীভাবে করবেন এবং আপনার ডেটার কী হয় তা বলা আছে।

SplitEase অ্যাপ এখনও বাংলায় পাওয়া যায় না। বন্ধনীর মধ্যে দেওয়া বোতামের নামগুলো স্ক্রিনে ইংরেজিতে যেমন দেখবেন তেমনই।

সম্পর্কিত প্রশ্ন

এখনও সাহায্য দরকার?

আমাদের লিখুন, SplitEase টিমের একজন মানুষ আপনাকে উত্তর দেবেন।

সাপোর্টে যোগাযোগ করুন
ভাষা: বাংলা