কারও সঙ্গে কীভাবে হিসাব মেটাব?

কার কাছে কার কত পাওনা, SplitEase সেই হিসাব রাখে, কিন্তু পেমেন্ট নিজে করে না। অন্যজনকে যেভাবে সাধারণত টাকা দেন সেভাবেই দিন, তারপর অ্যাপে তা নথিভুক্ত করুন যাতে দুজনেরই ব্যালেন্স আপডেট হয়।

ধাপ

  1. গ্রুপ খুলুন এবং হিসাব মেটান (Settle up)-এ ট্যাপ করুন।
  2. আপনি কাউকে টাকা দিয়ে থাকলে তার নামের পাশে পেমেন্ট নথিভুক্ত করুন (Record payment)-এ ট্যাপ করুন, পরিমাণ দেখে নিন এবং নিশ্চিত করুন। দেনার কিছু অংশও নথিভুক্ত করতে পারেন।
  3. কেউ আপনাকে টাকা দিয়ে থাকলে তার নামের পাশে পেয়েছি হিসেবে চিহ্নিত করুন (Mark as received)-এ ট্যাপ করুন এবং নিশ্চিত করুন।

আগের পেমেন্টগুলো দেখতে একই স্ক্রিনে ইতিহাস (History)-এ ট্যাপ করুন।

SplitEase অ্যাপ এখনও বাংলায় পাওয়া যায় না। বন্ধনীর মধ্যে দেওয়া বোতামের নামগুলো স্ক্রিনে ইংরেজিতে যেমন দেখবেন তেমনই।

সম্পর্কিত প্রশ্ন

এখনও সাহায্য দরকার?

আমাদের লিখুন, SplitEase টিমের একজন মানুষ আপনাকে উত্তর দেবেন।

সাপোর্টে যোগাযোগ করুন
ভাষা: বাংলা